বিগত তত্ত্বাবধায়ক সরকার খালেদার অপকর্মের ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, খালেদা জিয়ার দুর্নীতি, ক্ষমতার লোভ ও অপকর্মের ফসল ছিল বিগত তত্ত্বাবধায়ক সরকার। সে সময়ে দেশে যে আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছিল, তার পুনরাবৃত্তি গণতন্ত্রকামী মানুষ আর দেখতে চায় না।গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ এ দাবি করেন। তিনি বলেন, ‘জনগণ চায় বলেই আমরা সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ করে জাতীয় সংসদে এই ব্যবস্থা বিলুপ্ত করেছি।’ঢাকা থেকে সিলেটের অভিমুখে রোডমার্চ কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিরোধী দলের রোডমার্চকে ‘বিলাসবহুল গাড়ির প্রদর্শনী’ বলে মন্তব্য করেন।