বিচার কার্যক্রম শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার বিচার কার্যক্রম আজ বুধবার শুরু হচ্ছে। এ জন্য বকশিবাজারে একটি বিশেষ আদালত স্থাপন করা হয়েছে। আজ সকালে সেই আদালতেই শুরু হচ্ছে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করা হয়। পরে মামলাটি স্থানান্তর করা হয় নিউমার্কেট থানায়। সিআইডি পুলিশ মামলাটি তদন্ত শুরু করে। এ মামলায় দুই হাজার ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়। পলাতক রয়েছে ২১ জন। পলাতক ২১ জনসহ ৮২৪ জনের বিরুদ্ধে সিআইডি অভিযোগপত্র দাখিল করে। বাকিদের অব্যাহতি দেওয়া হয়।