বিচার চেয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে গৃহবধূ রুমি আক্তার (২০) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের আড়ালিয়া গ্রামের কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মুক্তার হোসেনের মেয়ে রুমি আক্তারের সঙ্গে পাশের হোসেন্দি ইউনিয়নের ভাটি বলাকী গ্রামের সামসু মিয়ার ছেলে দুবাইপ্রবাসী মো. আরিফ হোসেনের (২৫) বিয়ে হয়। গত বুধবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে রুমি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রুমির পরিবারের দাবি, রুমিকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে।
গজারিয়া থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে রুমির শ্বশুর সামসু মিয়া ও ভাশুর রবিউল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।