বিচার চেয়ে রাস্তায় চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ হাসপাতালে চিকিৎসককে মারধরের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বখতিয়ার আলমের নেতৃত্বে হাসপাতালের সামনে  এই কর্মসূচি হয়। এর পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন চিকিৎসক মো. আতাউর রহমান, এনামুল হক, টিটু চন্দ্র শীল, শহীদুল আলম,  মো. আবদুল মান্নান, প্রণয় রুদ্র, শোভন দাশ, সুপ্তা দাশ,  আফরোজা সুলতানা, মাহমুদা আক্তার, সিনিয়র স্টাফ নার্স কাজলী বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, হাসপাতালের ভেতরে চিকিৎসককে মারধরের ঘটনার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলেও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গত শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় চিকিৎসক-কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন।