প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলানী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। রণন, গুণগুণ, প্রাঙ্গণ ও গ্রিন হোয়াইট নামের কয়েকটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আলোচনা সভা হয়। এতে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদের সভাপতিত্বে বিজ্ঞান অনুষদের ডিন হাফিজুর রহমান, শিক্ষক আপেল মাহমুদ, ওমর ফারুক, মতিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
নজস্ব প্রতিবেদক, রংপুর