প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্রী খাদিজার ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ‘নারীর জন্য নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’-এর ব্যানারে সমাবেশ করেছেন সিলেটের সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শিবগঞ্জ এলাকায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যা লি বের করেন তাঁরা। পরে এটি সমাবেশে মিলিত হয়। কলেজের অধ্যক্ষ আবুল কালাম খানের সভাপতিত্বে সেখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক আহমদ জিয়া শামস, মো. হাবিবুর রহমান, হোসাইন আহমদ, শাহীন আহমদ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘এ ঘটনার দ্রুত বিচার করে নারীর জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে ব্রতী হতে হবে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’