প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আক্কাস আলীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা। গতকাল মঙ্গলবার আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এই দাবি জানান। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আবদুল মান্নান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।
রাজবাড়ী প্রতিনিধি