বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল। গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে মানববন্ধন করে তারা এ দাবি জানায়। মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তচিন্তার লেখক অভিজিৎ রায়কে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী কয়েক বছর ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। তার পরও তাঁর নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মমভাবে কুপিয়ে হত্যা করার পরও তাঁকে উদ্ধারে পুলিশ এগিয়ে আসেনি। বক্তারা অভিজিৎ রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারের কাছে মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা চেয়েছেন।