প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যার ঘটনার সঙ্গে জড়িত লোকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নীলফামারীর ডোমার উপজেলার সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। গতকাল রোববার দুপুরে ডোমারের ইউএনও সাবিহা সুলতানার হাতে স্মারকলিপিটি দেন সাংবাদিকেরা। এ সময় উপস্থিত ছিলেন মোজ্জাফফর আলী, আবু ফাত্তাহ্ কামাল, জুলফিকার আলী, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। গত বছরের ২৪ ডিসেম্বর সাংবাদিক উৎস নিহত হন।