বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বলিবাবলা গ্রামের সুজন হাওলাদার হত্যা মামলার বাদী তাঁর মা রুক্কিনী হাওলাদার আসামিদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ও ছেলে হত্যার বিচার দাবি করেছেন। গতকাল শনিবার পিরোজপুর প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন। রুক্কিনী হাওলাদার বলেন, ২০১৪ সালে সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুক্কিনী হাওলাদার তিন সৎছেলে প্রমথ হাওলাদার, সচীন হাওলাদার ও পরিতোষ হাওলাদার এবং একই গ্রামের উত্তম ডাকুয়াকে আসামি করে হত্যা মামলা করেন। প্রমথ হাওলাদার বলেন, ‘আমরা সুজনকে খুন করিনি।’