বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল বুধবার জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। বেলা সাড়ে ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে নতুন কলা ভবনের পাশের চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু প্রমুখ বক্তব্য দেন।