বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তরকান্দি গ্রামের সীমা অধিকারীকে (৩৪) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে কোটালীপাড়া ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। ১৬ মার্চ গ্রামের একটি জমি থেকে সীমার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী রমেশ অধিকারীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।