বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৩ আসনের সাংসদ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার খোকাকে যুদ্ধাপরাধী অভিহিত করে তাঁর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি, মুক্তিযোদ্ধা সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পর সেখানে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।