বিচার দাবিতে শিক্ষকদের সঞ্চারকলিপি, গ্রেপ্তার যুবক তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলশিক্ষকের স্ত্রী খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার যুবক মুনছুরকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক খান বলেন, ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার তাঁকে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে সোপর্দ করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে মুনছুরকে স্থানীয় মতিরহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।এদিকে, এলোপাতাড়ি কুপিয়ে স্কুলশিক্ষক হাজি গনি মোল্লাকে আহত এবং তাঁর স্ত্রী শাহিনা আক্তারকে খুন করার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। কমলনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রোববার ওই সঞ্চারকলিপি দিয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আ স ম হাসান আল আমিন সঞ্চারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা কমলনগর থানার উপপরিদর্শক মো. নুরুল হক গতকাল সোমবার বলেন, ঢাকায় ইউনাইটেড হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন শিক্ষক গনি মোল্লার জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি ঘটনার প্রাথমিক বিবরণ দিয়েছেন। তদন্তের স্বার্থে তা প্রকাশ না করে তিনি বলেন, সুস্থ হয়ে ফিরে আসার পর তাঁর পূর্ণাঙ্গ জবানবন্দি রেকর্ড করা হবে।বৃহস্পতিবার গভীর রাতে চর কালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকায় নিজ বাড়িতে স্কুলশিক্ষক গনি মোল্লার স্ত্রী শাহিনা আক্তার (৪৫) দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন।