প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জগৎজ্যোতি তালুকদার হত্যা মামলার বিচার দ্রুত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘জগৎজ্যোতি স্মৃতি সংসদ’। গতকাল সোমবার হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দুপুরে নগরের মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। মানববন্ধনে একাত্ম হয়ে সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতারা বক্তব্য দেন। জগৎজ্যোতিকে ২০১৩ সালের ২ মার্চ রাতে একদল অস্ত্রধারী কুপিয়ে হত্যা করে।