বিচার না হওয়া ১৩ দেশের মধ্যে বাংলাদেশ ১১তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক হত্যার ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে বিচার হয় না, এমন ১৩টি দেশের একটি তালিকা তৈরি করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (পিপিজে)। এই তালিকায় ১১ নম্বরে আছে বাংলাদেশ।

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন সিপিজের তালিকাটি প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। গত এক দশকে পাঁচটির বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি, এমন দেশ নিয়ে করা হয়েছে এ তালিকা। তালিকার শীর্ষে রয়েছে সোমালিয়া। দ্বিতীয়বারের মতো এই তালিকায় শীর্ষ রয়েছে দেশটি। সেখানে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হাতে অনেক সাংবাদিক নিহত হয়েছেন, যার অধিকাংশেরই বিচার হয় না।