প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ‘তামাশা’ বন্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। নইলে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন দলটির নেতারা। গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় পৃথক পাঁচটি সমাবেশ থেকে সরকারকে এ হুঁশিয়ারি জানানো হয়।জামায়াতের ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির আবদুল হালিম সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে বিচার বন্ধ করতে সরকারের কাছে দাবি জানান। দলের কলাবাগান থানা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় তিনি বলেন, নইলে জনগণ ঘরে বসে তামাশা দেখবে না।দলের ডেমরা থানা কমিটির ঈদ পুনর্মিলনী সভায় নগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বলেন, আটক জামায়াত নেতাদের কোনো অপরাধ নেই।