বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে একটি মহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘একটি মহল বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথায় কথায় বিচার বিভাগ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলে প্রচারণা চালাচ্ছে। তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। তারা যেন বিচারব্যবস্থার পুনর্গঠনকে ব্যাহত করতে না পারে, তার জন্য আইনজীবীদের সজাগ থাকতে হবে।’
গতকাল সোমবার নাটোরে আইনজীবীদের দেওয়া এক সংবর্ধনা সভায় এ কথা বলেন প্রধান বিচারপতি। এতে সভাপতিত্ব করেন নাটোর আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার। প্রধান বিচারপতি বলেন, দেশে ৩০ লাখ মামলা ‘ডেডলক’ হয়েছে বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা অসত্য তথ্য প্রচার করছে। গত ১৭ জানুয়ারি তিনি বিচার বিভাগের দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিচার নিষ্পত্তির হার বেড়ে চলেছে। আগে যেখানে মামলা নিষ্পত্তির হার ছিল ২৬ থেকে ৪০ শতাংশ। আগামী ডিসেম্বর নাগাদ তা বেড়ে দাঁড়াবে ৪০ থেকে ৫০ শতাংশে।