বিচার বিভাগকে কটাক্ষ না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগকে কটাক্ষ না করার জন্য রাজনীতিক, আইনজীবী ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শওকত আলী খানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় গতকাল বুধবার তিনি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে শওকত আলী খান জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদ।
স্মরণসভায় সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিচার বিভাগ একা আইনের শাসন প্রতিষ্ঠা বা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে পারে না। এ জন্য আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন। বিচার বিভাগ নিয়ে কটাক্ষ করলে আঘাত পান উল্লেখ করে তিনি বলেন, আগে আইনজীবীরা বিচার বিভাগের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থেকেছেন। বর্তমানে আইনজীবী সমিতি স্পষ্টতই দ্বিধাবিভক্ত। আইনজীবীরা এখন বিচার বিভাগের কটাক্ষ করতেও দ্বিধা করেন না।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী জমিরউদ্দিন সরকার, এ এফ হাসান আরিফ প্রমুখ।