প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচার বিভাগের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব করতে সরকার উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার প্রশাসন, পুলিশ ও র্যাবকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পর এখন বিচার বিভাগকেও পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করেছে।
গতকাল শুক্রবার পুরান ঢাকায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টুর মুক্তি ও রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে।