বিচার বিভাগীয় তদন্ত ও বাদীর নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে বাউল রাখাল শাহর আশ্রমে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং মামলার বাদী আশ্রমের খাদেম আহাম্মদ আলীর নিরাপত্তা দাবি করা হয়েছে। বাউল আশ্রমে হামলার ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গায় আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর সামনের রাস্তায় গতকাল বুধবার সকাল ১০টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী, উদীচী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী, চুয়াডাঙ্গা থিয়েটার, চুয়াডাঙ্গা বাউল পরিষদ, সদর উপজেলা লোকমোর্চা, বিষুশাহ বাউল একাডেমি ও তরিকতে আহলে বাইত বাংলাদেশ।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে বাউল রাখাল শাহর আশ্রমে গত ২১ নভেম্বর রাতে একদল দুর্বৃত্ত হামলা, বাদ্যযন্ত্রসহ আশ্রম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।