বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যার ঘটনা তদন্তে ঢাকার মহানগর হাকিম উ ৎপল চৌধুরীকে নিয়ে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক এ-সংক্রান্ত আদেশ জারি করেন। গতকাল আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গত ১৭ জুলাই রাতে রাজধানীর শহরতলিতে আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছয়জন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনেই গ্রামবাসী ছয়জনকে পিটিয়ে মারলেও পুলিশ তাঁদের বাঁচানোর চেষ্টা করেনি। উল্টো ঘটনার পর গ্রামবাসীকে বাঁচানোর নানা ত ৎপরতা চালিয়েছে সাভার থানার পুলিশ।এরপর ৩ আগস্ট এ ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে ঢাকার মুখ্য বিচারিক হাকিমকে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের পরিপ্রেক্ষিতেই গতকাল এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।পুলিশের তদন্ত: ছয় ছাত্র হত্যার ঘটনা তদন্তে ২১ জুলাই চার সদস্যের একটি কমিটি করেছে পুলিশ। ১০ কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি।এ বিষয়ে পুলিশের তদন্ত কমিটির সদস্য-সচিব ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, তদন্ত এখনো চলছে। আরও তদন্ত হবে। কবে প্রতিবেদন জমা দেওয়া যাবে, তা এই মুহূর্তেই বলা যাচ্ছে না।এ ছাড়া এ ঘটনায় সাভার থানায় ছয় ছাত্রের বিরুদ্ধে হওয়া ডাকাতি মামলা এবং গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।