বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনারে হামলার সঙ্গে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে জামায়াত। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী এই দলটি।গতকাল সোমবার জামায়াতের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এ দাবি করেন। অপর এক বিবৃতিতে জামায়াতকে ‘নির্মূল’, ‘উর্যাখাত’ ও ‘নিষিদ্ধের’ রাজনীতি পরিহার করে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।