প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।
গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জমা পড়ে।
রিটকারীদের আইনজীবী সুপ্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, চলতি বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিটটি হয়েছে। রিট আবেদনের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত গণতদন্ত কমিটির প্রতিবেদনসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।