বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে সচেতন নাগরিক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু, টেকনাফ, উখিয়া এবং পটিয়ায় বৌদ্ধ ও হিন্দুমন্দির এবং বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সংঘটিত বর্বরোচিত হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। কমিটির পক্ষ থেকে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।গতকাল শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত সারা দেশের ৪৫টি অঞ্চলের সচেতন নাগরিক কমিটির জেন্ডার-বিষয়ক উপকমিটির সভায় রামুর ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এতে বলা হয়, ধর্মীয় স্থাপনা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নগ্ন আক্রমণের এ-জাতীয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিধর্ম-নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে এ-জাতীয় উগ্র গোষ্ঠীর নারকীয় আক্রমণ কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সনাকের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ ও সর্বোপরি আমাদের স্বাধীন জাতিসত্তার মূলভিত্তির ওপর এটি অগ্রহণযোগ্য ও অমার্জনীয় আঘাত। বিজ্ঞপ্তি।