বিচার বিভাগীয় তদন্ত দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের হেফাজতে সুপ্রিম কোর্টের আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জামায়াতে ইসলামী। নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ করে তারা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছে।গতকাল শনিবার এক বিবৃতিতে এই দাবি জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তাঁরা এম ইউ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।জামায়াতের দুই নেতা বলেন, যে দেশে পুলিশের হাতে নির্যাতিত হয়ে একজন খ্যাতিমান আইনজীবীকে প্রাণ হারাতে হয়, সে দেশের সাধারণ মানুষের যে কী অবস্থা, তা সহজেই অনুমান করা যায়। এই হত্যার দায়িত্ব সরকার কিছুতেই এড়াতে পারে না।