প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বি এম বাকির হোসেনের আকস্মিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি তোলেন।কারাবন্দী বাকির হোসেনের বিনা চিকিত্সায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন বলেন, এ মৃত্যু কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না। মৃত্যুর দায়ভার সরকার এড়াতে পারে না। এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইনের শাসনের পরিপন্থী। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে দেশব্যাপী জাতীয়তাবাদী শক্তির ওপর যে অমানুষিক নির্যাতন শুরু হয়েছে, তা থেকে কেউ আজ নিরাপদ নয়। সরকারের রোষানল থেকে কারা-অন্তরীণ বাকিরও রেহাই পেল না। বাকিরের আকস্মিক মৃত্যুতে জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা-কর্মীরা শোকাহত ও ক্ষুব্ধ।’ বিজ্ঞপ্তি।