প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদসহ সাতটি আদিবাসী সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে।লে. ফেরদৌস, ভিডিপি সদস্য মো. নুরুল হক, মো. সালেহ আহমেঞ্চদকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে গতকাল রোববার রাঙামাটি জেলায় অবরোধের ডাক দেওয়া হয়।১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন।