বিচার বিভাগে ২৪ জনকে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম জেলা জজ পদে গতকাল বুধবার ২৪ জনকে রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শামসুর রহমানকে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩-এর বিচারক মো. ইসরাইল হোসেনকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ; হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাসান ইমামকে ভোলার জেলা ও দায়রা জজ; নোয়াখালীর জেলা ও দায়রা জজ সা কা ম আনিসুর রহমান খানকে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক; রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল বাছিদকে মুন্সিগঞ্জের জেলা ও দায়রা জজ; টাঙ্গাইলের বিশেষ জজ এ টি এম মেসবাউদ্দৌলাকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ; রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. শাহেদ নুরউদ্দিনকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-১-এর বিচারক; সিলেটের বিশেষ জজ মো. গোলাম হোসেনকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ; ভোলার জেলা ও দায়রা জজ মো. ইদ্রিস আলমকে সিলেটের বিশেষ জজ; নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ইকতেদার আহমেদকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ঢাকার বিশেষ জজ আদালত নং-২-এর বিচারক এ কে রায়কে ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুজ্জামানকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. গোলাম কিবরিয়াকে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ; বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহাকে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ; গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দিন ইসলামকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ; টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলমকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ; ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. ইসমাইল হোসেনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে পদায়ন এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনিমা বালা সাহাকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে।যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুল হককে রংপুরের যুগ্ম জেলা জজ; রংপুরের যুগ্ম জেলা জজ মো. আবদুল মান্নানকে ময়মনসিংহের যুগ্ম জেলা জজ; কুমিল্লার যুগ্ম জেলা জজ মো. আবদুল হালিমকে চট্টগ্রামের যুগ্ম জেলা জজ; ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর ইসলামকে চট্টগ্রামের যুগ্ম জেলা জজ; চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মো. গোলাম ফারুককে কুড়িগ্রামের যুগ্ম জেলা জজ এবং নোয়াখালীর যুগ্ম জেলা জজ মো. আবদুর রাজ্জাককে ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে।