বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সাহায্যের প্রতিশ্রুতি
বাংলাদেশের বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভার্জিনিয়া রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্ট এবং অ্যাটর্নির অফিস পরিদর্শনকালে মার্কিন সরকারের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে আদালতের বিচারকার্জ ও রায় দেওয়ার পদ্ধতিও পর্যবেক্ষণ করেন। এর আগে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে কীভাবে স্বচ্ছ ও জবাবদিহির মধ্যে আনা যায়, সেসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা শাখার এবং অ্যাগমন্ট গ্রুপে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছে। তথ্য বিবরণী।