বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের পক্ষে সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনকে সমর্থন করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রয়োজন আছে বলে মনে করেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শুক্রবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই মত জানান। এর আগে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের প্রয়োজন আছে বলে মত দেন। এ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের কথা বলেছেন। তাঁর দাবি ন্যায্য। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। মন্ত্রণালয় থেকে নয় বরং বাজেটে আলাদা বরাদ্দ দিয়েই এই স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি।”