বিচার বিভাগের জবাবদিহির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবে, সে বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার কমিটির বৈঠকে এই ব্যাখ্যা চাওয়া হয়। বৈঠকে বিচার বিভাগসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সাংবিধানিক বিধান অনুযায়ী আইন প্রণয়নেরও সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী সবাইকে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে হবে। এটা বিচার বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য। গতকালের বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, কমিটির সদস্য ফজলে রাব্বি মিয়া, আবদুল মতিন খসরু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ফজলে নূর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।