বিচার বিভাগের নড়েচড়ে বসার সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গণধর্ষণের শিকার অসুস্থ স্কুলছাত্রীকে দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘মাঝে মাঝে সময় আসে, যখন নিজ দায়িত্বের বাইরেও কিছু দায়িত্ব পালন করতে হয়। এখন মনে হয়, বিচার বিভাগের নড়েচড়ে বসার সময় এসেছে।’ তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা যেন হারিয়ে না যায়।মিজানুর রহমান গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে গিয়ে ওই অসুস্থ ছাত্রীর খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বলার ভাষা আমার নেই! ওই ছাত্রী মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছে। ঘুমিয়ে থাকার কারণে মেয়েটির সঙ্গে কথা হয়নি। ওর গায়ে জ্বর।’ কমিশনের চেয়ারম্যান বলেন, ‘মেয়েটির মা আমাকে দুটি বাক্য বলেছেন। তা হলো, আল্লাহর ভরসায় ফেলে রাখলে বিচার হয় না। মানুষের বিচার মানুষকেই করতে হবে।’