বিচার বিভাগের সঙ্গে দূরত্ব নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে লায়নস ক্লাবস জেলা ৩১৫এ ওয়ানের ২২তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের দূরত্ব তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি গতকালই (বুধবার) এর অবসান ঘটিয়েছেন। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই।’ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কল্পনা রাজিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ কবির হোসেন প্রমুখ।