বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র অর্থহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘মানুষ বিচার বিভাগ পৃথক্করণের সুফল পাচ্ছে। যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না, সেখানে গণতন্ত্র অর্থহীন। আইনের শাসন, সংবিধান, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রশ্নে কোনো আপস নেই। আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে।গতকাল শনিবার সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। এ সময় তিনি বিচার বিভাগের পৃথক্করণকে গণতন্ত্রের জন্য বিশাল মাইলফলক বলে উল্লেখ করেন।শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আলী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাংসদ মুহিবুর রহমান মানিক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মিসবাহউদ্দিন সিরাজ, সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী নুরুল ইসলাম চৌধুরী ও আপ্তাব উদ্দিন আহমদ।ছাতকে গণসংবর্ধনা: বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার আকিজ কোম্পানি মাঠে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে গণসংবর্ধনা দেওয়া হয়। ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসীর পক্ষ থেকে ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক এই সংবর্ধনার আয়োজন করেন।