বিচার বিরোধীরাও আইনের আওতায় আসবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতা যারা করছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। দেশে আইনের শাসন বহাল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।মালয়েশিয়ার প্রস্তাব যাচাই-বাছাই করা হবে: অর্থমন্ত্রী এর আগে গত শনিবার রাতে সিলেট সার্কিট হাউসে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে নিজেদের অর্থায়নে কাজ শুরু এবং মালয়েশিয়ার প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যে নেওয়া হবে।