নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০০ মাস উপলক্ষে ত্বকীসহ সব হত্যা ও বিচারহীনতার বিরুদ্ধে সারা দেশে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহ্বানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রগতি লেখক সংঘ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্টের কর্মীরাসহ জাতীয় ত্বকী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা এ কর্মসূচিতে অংশ নেন।
ত্বকীর পরিবার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক সুলতানা কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ সহস্রাধিক সাংস্কৃতিক, রাজনৈতিক, মানবাধিকারকর্মী আলোক প্রজ্বালনে অংশ নেন। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের বাইরে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, সিঙ্গাপুর ও ভারত থেকে বাংলাদেশি ও সে দেশে বসবাসরত সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা আলোক প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন।
ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘১০০ মাস অতিবাহিত হলেও ত্বকী হত্যার তৈরি করে রাখা অভিযোগপত্র আদালতে পেশ না করা শুধু বিচারহীনতার নজিরই নয়, এটি সরকারের দেউলিয়াপনার উদাহরণ। আমরা সাগর-রুনি ও তনু হত্যার বিচার চাই। নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠু, বুলু হত্যার বিচার চাই। সাড়ে তিন বছর আগে অপহৃত শিশু সাদমান সাকির উদ্ধার চাই। ডিজিটাল নিরাপত্তার নামে ভিন্নমত দমনের নিষ্ঠুরতার অবসান চাই।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি, কিন্তু হচ্ছে না। ইতিমধ্যে সরকার অনেকগুলো আলোচিত হত্যাকাণ্ডের বিচারকার্য সমাপ্ত করে তার নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে। কিন্তু কী এক অজানা কারণে দেশ-বিদেশে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। আমার কাছে এখন এটাই বোধগম্য, প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে সরকারের প্রশাসনকে ব্যবহার করে এই বিচার বাধাগ্রস্ত করছে, বিচারকে বিলম্বিত করছে। সরকারের কাছে আবেদন, দ্রুত ও নিরপেক্ষতার সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হোক।’
সুলতানা কামাল বলেন, ‘আজ ত্বকীর স্মরণে আলো জ্বালিয়ে আমরা জানাতে চাই, ঘৃণ্য হায়েনারা ত্বকীকে আমাদের কাছ থেকে সরিয়ে দিলেও ত্বকী আমাদের হৃদয়ে ভালোবাসার আলোতে ভাস্বর হয়ে আছে।’
আনু মুহাম্মদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখন সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসী, দখলদার ও খুনিদের রাজত্ব। তাঁরা অন্যায় জুলুম, দখল, সন্ত্রাস—যা খুশি তা–ই করতে পারে, আইন–আদালত অকার্যকর করে রাখে সরকার। ত্বকী হত্যাকাণ্ড এবং তার চিহ্নিত খুনিদের রক্ষায় সরকারের তৎপরতা এর এক ভয়ংকর দৃষ্টান্ত! অন্যদিকে ত্বকী হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ প্রতিরোধের যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা সারা দেশের গুম, খুন, ধর্ষণ, নিপীড়ন, প্রাণপ্রকৃতিবিনাশী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে মানুষকে সাহস জোগাচ্ছে।বে। কিন্তু সে অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি।
সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, আজ সারা দেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোক প্রজ্বালনের মধ্য দিয়ে মানুষ ত্বকীসহ সব হত্যা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ কর