বিচার হচ্ছে'
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মাফতুগলু সাক্ষাত্ করতে এলে আইনমন্ত্রী এ কথা বলেন। এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রকৃত অর্থে যারা গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, বুদ্ধিজীবী হত্যা, জোর করে ধর্মান্তরিত করা, দেশত্যাগে বাধ্য করাসহ নানান অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। বিচারে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন, পছন্দমাফিক আইনজীবী নিয়োগ, রায়ের বিরুদ্ধে আপিলসহ অন্যান্য সুযোগ রয়েছে। বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের বিচারে এসব সুযোগ ছিল না।
রাষ্ট্রদূত বলেন, তুরস্ক স্বচ্ছ ও মানসম্পন্ন মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে। বাংলাদেশের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।