বিচারক আবদুল কুদ্দুস ক্যানসারে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী বিচারক আবদুল কুদ্দুস ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। চলতি মাসের ৯ তারিখে তাঁর এই রোগ ধরা পড়ে। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, ক্যানসারের কোষ এরই মধ্যে আবদুল কুদ্দুসের মেরুদণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাঁকে অতিসত্বর সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। তবে এই ব্যয়বহুল চিকিৎসা করানোর সামর্থ্য নেই আবদুল কুদ্দুসের পরিবারের। তাঁর স্ত্রী রহিমা খাতুন সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রহিমা খাতুন রুনা, হিসাব নম্বর: ১০৫-১০১-৫২১৫৮১, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।