বিচারক না থাকায় অব্যাহতি পাননি লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক না থাকায় র‌্যাবের দায়ের করা সরকারি কাজে বাধাদানের মামলায় গতকাল রোববারও অব্যাহতি পাননি লিমন হোসেন। বিচারক থাকলে এ মামলা থেকে গতকাল লিমনের অব্যাহতি পাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন লিমনের আইনজীবী নাসির উদ্দিন।
লিমনের আইনজীবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর র‌্যাবের করা অস্ত্র মামলা থেকে বিশেষ ট্রাইব্যুনাল-২ গত ২৯ জুলাই লিমনকে অব্যাহতি দেন। একই দিন মুখ্য বিচারিক হাকিম আদালতে সরকারি কাজে বাধাদানের মামলা থেকে লিমনের অব্যাহতি আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. শাহীদুল ইসলামের ওই মামলার বিচার করার এখতিয়ার না থাকায় অব্যাহতি আবেদনের শুনানি হয়নি। একই কারণে গতকাল নির্ধারিত তারিখেও শুনানি হয়নি।
গতকাল আদালতে উপস্থিত ছিলেন র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া কলেজছাত্র লিমন ও তাঁর মা হেনোয়ারা বেগম।