প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী এবং তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহারের বিরুদ্ধে অ্যাসিড মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু বিচারক না থাকায় আগামী ৫ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিচারক অবসর গ্রহণ করার পর এ আদালতে এখনো নতুন বিচারক দেওয়া হয়নি। তাই সাক্ষী এলেও সাক্ষ্য গ্রহণ হয়নি।
গত বছরের ৭ অক্টোবর চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। ঘটনার দিন মাদ্রাসার একটি কক্ষ থেকে ১৮টি বোতলে ৫০০ গ্রাম করে নয় হাজার গ্রাম অ্যাসিড উদ্ধার করা হয়।
গত ২৫ জুন এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।