বিচারক প্যানেলের সদস্য হলেন মনজুরুল আহসান বুলবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য সম্মানজনক পুরস্কার ‘ইউনেসকো গিজেরমো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ’-এর জুরি প্যানেলের সদস্যপদ লাভ করেছেন বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনের এডিটর-ইন-চিফ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল। আগামী ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।ইউনেসকোর মহাসচিব ইরিনা বোকোভা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য বুলবুলের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ওই প্যানেলের সদস্য করা হয়েছে। মনজুরুল আহসান বুলবুল এর আগে দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর, বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন ও এটিএন বাংলায় কাজ করেছেন। তিনি বর্তমানে আন্তর্জাতিক সংবাদ সংস্থার (আইপিআই) নির্বাহী বোর্ডের সদস্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য। ১৯৯৭ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়। ইউনেসকোর গিজেরমো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজের জুরি প্যানেলে এটিই প্রথম কোনো বাংলাদেশি সাংবাদিকের সদস্যপদ লাভ। বিজ্ঞপ্তি।