বিচারক মোতাহারের স্টেনোগ্রাফারের সম্পদ অনুসন্ধানে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থপাচার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া বিচারক মোতাহার হোসেনের স্টেনোগ্রাফার মো. আবুল হাসানের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়মিত বৈঠকে আজ বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আবুল হাসানের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ।
গত ২০ জানুয়ারি সাবেক বিচারক মোতাহারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করলেও এর আগেই তিনি বাংলাদেশ ছাড়েন। দুদকের কাছে থাকা তথ্য মতে, এই বিচারক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।