বিচারক সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্যে উচ্চ ও নিম্ন আদালতের বিচারকের সংখ্যা বাড়িয়ে মোট পাঁচ হাজারে উন্নীত করার সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। দেশে বর্তমানে প্রায় ১ হাজার ৭০০ জন বিচারক রয়েছেন।

দেশের বিচারব্যবস্থার আধুনিকায়নে বাজেটে বরাদ্দ বাড়ানো, বিচারকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও তাঁদের সংখ্যা বাড়ানোসহ মোট ২৩ দফা সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির তৃতীয় বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

সুরঞ্জিত বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ৩২ লাখ মামলা ঝুলে আছে। বিচারব্যবস্থার এ ব্যাক-লগ কমানো প্রয়োজন। একটি দেশ কতটুকু উন্নত, তা বোঝা যায় দেশটির আইন ও বিচারব্যবস্থার উন্নয়নের ওপর। কত তাড়াতাড়ি ন্যায়বিচার, নিরপেক্ষতা নিশ্চিত হয়, তার ওপরই নির্ভর করছে দেশের বিচারব্যবস্থার অবস্থান।’

কমিটির সুপারিশ তুলে ধরতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমানে নিম্ন ও উচ্চ আদালতে প্রায় ১ হাজার ৭০০ জন বিচারক রয়েছেন। পর্যায়ক্রমে বিচারকের সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করতে হবে।