বিচারককে আমলি আদালত থেকে প্রত্যাহারের নিন্দা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র৵াব-১৪-এর নয় সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগকে সরাসরি মামলা হিসেবে নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার জে৵ষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহারকে আমিল আদালত থেকে প্রত্যাহার করায় এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে মির্জ ফখরুল এই নিন্দা ও প্রতিবাদ জানান৷ তিনি বলেন, নাজমুন নাহারের অভিযোগ আমলে নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়ার ঘটনা র৵াবকে বাঁচানোর কৌশল হিসেবেই দেখছে বিরোধী দলসহ দেশের সচেতন জনগোষ্ঠী। এই ঘটনায় সরকারের গণবিরোধী নৃশংস ঘৃণ্য চরিত্র আরেকবার উন্মোচিত হয়েছে।