বিচারককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার নতুন মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হককে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। সমিতির মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী বলেন, ‘নিয়মশৃঙ্খলার মধ্যে থেকেই সবাইকে কাজ করতে হবে। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা আন্তরিক হলে মামলাজট সরানো সম্ভব হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম শাহাজাহান। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা। বিচারক ও হাকিমসহ জ্যেষ্ঠ আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি