প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেছেন, স্বল্প সময়ে মানুষ বিচার পেলে অনেক সমস্যার সমাধান হবে। এ জন্য সাধারণ মানুষের প্রতি বিচারক ও আইনজীবীদের আরও বেশি সংবেদনশীল হতে হবে।গতকাল বিকেলে যশোর জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান বিচারপতি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে এজলাস পরিবর্তন করতে হয়েছে। ঐতিহ্যবাহী এ ভবনের পুরোনো চেহারা ঠিক রেখে যেন সংস্কারকাজ করা হয়।আইনজীবী সমিতির সভাপতি শরীফ আবদুর রাকিবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আজিজুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী কেরামত আলী প্রমুখ।