প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যা মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর হাইকোর্টে যে বিশেষ বেঞ্চে শুনানি চলছে, সেই বেঞ্চের বিচারকদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি শওকত হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জাহিদ সারওয়ার সাংবাদিকদের জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আদালত স্বপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেন।