বিচারকদের পেনশন সুবিধা বাড়াতে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের বিচারকদের পেনশন সুবিধার অংশ হিসেবে এককালীন অর্থের পরিমাণ বাড়াতে গতকাল সোমবার সংসদে সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০১৫ উত্থাপিত হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বর্তমানে সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ে বিচারকেরা ২৩০, ২১৫ এবং ২০০ গুণ হারে আনুতোষিক ভাতা পান। বিলটি আইনে পরিণত হলে বিচারকেরা ২৬০, ২৪৫ ও ২৩০ গুণ হারে ভাতা পাবেন।
বিলে বলা হয়েছে, এই আইন ১ ডিসেম্বর ২০১৩ তারিখ থেকে কার্যকর হবে।