বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত না হওয়ায় আদালতের অসন্তোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
এ ব্যাপারে সময় চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি অস্পষ্ট বলে আদালত উল্লেখ করেছেন।
শেষবারের মতো সময় দেওয়া হলো জানিয়ে আদালত ২৪ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে শৃঙ্খলাসংক্রান্ত বিধি গেজেট আকারে প্রকাশ করে তা আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।